দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ৬০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

RAFIQ HYDER
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ৬০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

 বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ বাদশা (৪০) ও একই উপজেলার টিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকার আব্দুল হকের পুত্র আনোয়ার হোসেন (৩১)।

অভিযান শেষে পুলিশ জানায়, আসামিদের হেফাজত থেকে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মদ ৬০০টি খালি স্যালাইন প্যাকেটে ভরা ছিল। প্রতিটি ১৫টি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০টি করে স্যালাইন প্যাকেট পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এসআই মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং ৩১) দায়ের করেছেন।

গ্রেপ্তার দুইজন বর্তমানে থানা হাজতে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।