প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় হালদা নদী-তে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত হাটহাজারী উপজেলায় এ অভিযানে ৪টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাছুয়াগোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ একাধিক স্থান থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন।
মো. শওকত আলী বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।