দক্ষিণ পূর্ব

হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ জুন ২০২৬
পঠিত :
হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার আই-ব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

 

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের পেশকার বাড়ি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যাওয়ায় তারা মানবিক সংকটে পড়েন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন সংসদ সদস্য। এছাড়া ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের ১৮ সদস্যের জন্য খাবার ও প্রয়োজনীয় বস্ত্রেরও ব্যবস্থা করা হয়।

 

এ সময় সাঈদ আল নোমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেছেন।পরিদর্শনকালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।