দক্ষিণ পূর্ব

হালিশহরে ওয়াসার পাইপ স্থাপনের সময় ভয়াবহ ধস, নিহত ২

Masud forhan
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
পঠিত :
হালিশহরে ওয়াসার পাইপ স্থাপনের সময় ভয়াবহ ধস, নিহত ২

মাটি ধস

চট্টগ্রাম নগরের হালিশহরের এক্সেস রোড এলাকায় ওয়াসার পাইপলাইন স্থাপনের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত তিনটার সময় এ ঘটনা ঘটে। 

 

জানা গেছে, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো কোম্পানি মাটি খননের সময় হঠাৎ করেই মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে কাজ করা চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সহকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করেন।

 

গুরুতর আহত অবস্থায় চারজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

নিহতরা হলেন রাকিব (২৫) ও তুষার (২২), যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আর আহতদের মধ্যে এরশাদের (২২) বাড়ি চট্টগ্রাম ও সাগরের (২৬) বাড়ি অজ্ঞাত।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা ঘটেছে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ পাড়ির এসআই আলাউদ্দিন বলেন, সকাল ছয়টার সময় চার শ্রমিককে হাসপাতালে আনা হলে দুইজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।


 
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।