দক্ষিণ পূর্ব

হালিশহরে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১২

দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ আগস্ট ২০২৫
পঠিত :
হালিশহরে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম) বিভাগের একটি বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি টিপ ছোরা এবং ১৫টি চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস দল। 

অভিযানে গ্রেফতার হয় চক্রের মূল হোতা মোঃ তুষার (৩০) সহ তার ১১ সহযোগী—মোহাম্মদ আরিফ (২৭), মোঃ রিপন ওরফে হৃদয় (২৮), মোঃ নজরুল আহাম্মদ সাগর (২৫), মোঃ আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মোঃ দেলোয়ার মিয়া (৩২), মোঃ বাবু (২৫), মোঃ রনি (৩০), মোঃ ওমর ফারুক (২২), মোঃ নাজিম (২৬) এবং মোঃ জসীম উদ্দিন (২৪)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। তারা যাত্রীবাহী বাসে উঠে জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কখনও বাসে, কখনও পথচারীদের পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করে থাকে। চুরি করা ফোনগুলো নিজেদের মধ্যে লুকিয়ে রেখে চক্রের এক সদস্য থেকে অন্যের কাছে সরিয়ে দেয় তারা।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বেশ কয়েকজনের বিরুদ্ধে সিএমপি ও দেশের বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরি, ছিনতাই এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।