দক্ষিণ পূর্ব

হিন্দুস্তানের চেয়ে বাংলাদেশে বেশি নিরাপদে আছেন সনাতন ধর্মাবলম্বীরা: সরওয়ার আলমগীর

RAFIQ HYDER
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫
পঠিত :
হিন্দুস্তানের চেয়ে বাংলাদেশে বেশি নিরাপদে আছেন সনাতন ধর্মাবলম্বীরা: সরওয়ার আলমগীর
ফটিকছড়ি প্রতিনিধি

বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বীরা হিন্দুস্তানের তুলনায় অনেক বেশি নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর।
 
সোমবার (২০ অক্টোবর) রাতে ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নে শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো অপশক্তি যেন সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খেলতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি কান্তি দে’র সভাপতিত্বে ও অসীম মহাজনের সঞ্চালনায় ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ কিশোর দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা মিহির চক্রবর্তী, মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, জাহেদুল আলম মেম্বার, আহমদ রশীদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, মো. মামুন, মহিন উদ্দিন, মো. হারুন, শাহ আলম তালুকদার, মঞ্জু, সালমান, জুয়েল, জসিম, জহির ও আনোয়ার।

অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গঠনে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।