বাংলাদেশে হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবারের নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশে হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে হামলার অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া হয়।
জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশটিতে মানবিক সংকটের পাশাপাশি হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।
ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য এমন সময়ে এলো, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।