কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে মাহবুবুর রহমান শামীম হাটহাজারী উপজেলায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি জেলা পরিষদ ডাকবাংলো, হাটহাজারী সরকারি কলেজ মাঠ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির নির্ধারিত অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। পরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাডও পরিদর্শন করেন।
এরও আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত সাংগঠনিক সভার অডিটোরিয়াম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আর এইচ/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।