দক্ষিণ পূর্ব

হেফাজত নেতৃবৃন্দের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ

RAFIQ HYDER
প্রকাশ : ১ আগস্ট ২০২৫
পঠিত :
হেফাজত নেতৃবৃন্দের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে
হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা হেফাজতের প্রয়াত নেতা আল্লামা শফি এবং জুনায়েদ বাবু নগরীর কবরও জিয়ারত করেন।

 শুক্রবার (১ আগস্ট) দুপুরে মাদ্রাসায় গিয়ে কবর জেয়ারত ও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার প্রমুখ। 

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে তারা এই সাক্ষাত করেছেন বলে বৈঠকে জানান বিএনপির নেতারা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।