দক্ষিণ পূর্ব

১৭ বছর পর দুদকের মামলা থেকে খালাস পেলেন মীর নাসির- হেলাল

sathi
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
১৭ বছর পর দুদকের মামলা থেকে খালাস পেলেন মীর নাসির- হেলাল
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রাক্তন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছর ও তার পুত্র বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের দণ্ড থেকে ১৭ বছর পর খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রাগিব রউফ চৌধুরী। এর আগে ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ। রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন। একইসাথে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়।

সে অনুসারে এর আগে আপিল বিভাগের আদেশে এই মামলায় পুনরায় শুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ ২০১৯ সালের ১৯ নভেম্বর রায় দেন। সে রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন মীর নাসির ও মীর হেলাল।

এএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।