দক্ষিণ পূর্ব

২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

sathi
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫
পঠিত :
২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক 

যান্ত্রিক ত্রুটির কারণে শাহ আমানত বিমানবন্দরে  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করেছে।চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া  ফ্লাইট বিজি-১৪৮-এ ২৮৭ জন যাত্রী ছিলো।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে  দুবাই থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসে।এরপর ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি আবারও নেমে পড়ে চট্টগ্রাম শাহ আমানত  বিমানবন্দরে।

জানা যায়,চট্টগ্রামে অবতরণের পর ২৮৭ জন যাত্রী নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। এরপর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।

 তিনি বলেন, বিমানের সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অন্য একটি ফ্লাইট BG-122 তে অনবোর্ড সম্পন্ন করা হয়েছে।কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।