দক্ষিণ পূর্ব

২ দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১২:৩৭ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৮
২ দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা

ছবি

Degchibarictg
কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার আপগ্রেডের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় ব্যাংকটির নিয়মিত লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বর্তমানে ব্যবহৃত ‘ওরাকল ১১জি’ সংস্করণ থেকে ‘ওরাকল ১৯সি’ সংস্করণে উন্নীত করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় আপগ্রেডেশনের কাজ শুরু হবে। শনিবার রাত ১১টায় কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই পুরো সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে পারেন ব্যাংকটির গ্রাহকেরা। তাই জরুরি লেনদেনসহ প্রয়োজনীয় ব্যাংকিং কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।