দক্ষিণ পূর্ব

৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

RAFIQ HYDER
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫
পঠিত :
৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক 

৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম পাবলিক হাইস্কুল মাঠে আয়োজিত ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সরওয়ার আলমগীর বলেন, ৩১ দফা বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। সরকারের সকল দমন-পীড়ন উপেক্ষা করে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।

ভূজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু তৈয়ব মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন বাচ্চু, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ আলী তালুকদার, নূরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, মোঃ এনাম, আবুল বশর মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম মেম্বার এবং ভূজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার।

এসময় আরও বক্তব্য রাখেন জামাল, মোশরাফুল আনোয়ার মশু, সহিদ, আমান, মোজাহারুল ইকবাল লাভলু, মোঃ হারুন, এমদাদ, নাজিম, সালমান, আনোয়ার, হাসেম, জসিম, শাহীন, শাহ আলম তালুকদার, মুসা, এমদাদুল হোসেন এমদাদ, শাহাজাহান, জুয়েল, ইয়াছিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইরফান, মোঃ ফরহাদ, হাসান, আরিফ, আদনান, ইরফাত, আসিফ প্রমুখ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।