দক্ষিণ পূর্ব

৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে: মুহাম্মদ শাহজাহান

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত : ৪১
৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে: মুহাম্মদ শাহজাহান

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেরানীহাটের সী ওয়ার্ল্ড হোটেলে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত এ সমাবেশের আয়োজন করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তফিজুর রহমান।

মুহাম্মদ শাহজাহান বলেন, একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা আড়াল করতে সরকার জনবিরোধী কর্মকাণ্ড করতেও দ্বিধা করছে না। তেল, গ্যাসসহ জ্বালানি সংকটে জনজীবন হুমকির মুখে পড়েছে। এ সংকট মোকাবিলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংগঠনের দাওয়াত কার্যক্রম ইউনিট পর্যায়ে আরও জোরদার করতে হবে। দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোস্তফিজুর রহমান বলেন, ছয় দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জনবান্ধব দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও তীব্র হবে এবং সরকারকে দাবি বাস্তবায়নে বাধ্য করবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।