দক্ষিণ পূর্ব

৫ সেপ্টেম্বরের লং মার্চের জন্য প্রস্তুত আকবরশাহ থানা জামায়াত

saiful
saiful
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৮ সকাল
পঠিত : ২৩
৫ সেপ্টেম্বরের লং মার্চের জন্য প্রস্তুত আকবরশাহ থানা জামায়াত

ছবি-দক্ষিণপূর্ব

Degchibarictg

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দল ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখা।  কর্মসূচি সফল করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা আমির মো. আবদুল হান্নান চৌধুরী। সভায় লং মার্চের প্রস্তুতি ও কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ঢাকা থেকে আগত লং মার্চের গাড়িগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং লালদীঘি ময়দানের সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের ৬ দফা দাবি বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পাশাপাশি বিভিন্ন কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ বেকার হয়ে পড়ছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়লেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, সর্বত্র দলীয়করণের কারণে প্রশাসনিক ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবিলম্বে গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভা শেষে জনগণের মৌলিক দাবি আদায়ে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমীর মো. আবদুল করিম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউসুফ চৌধুরী, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. শাহাদাত হোসেন, থানা শিবির সভাপতি মো. জোনায়েদ রাফি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন আকবরশাহ থানার সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।


এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।