দক্ষিণ পূর্ব

৬ মাস পর পাক অভিনেত্রীর পঁচাগলা মরদেহ উদ্ধার

shakhawat sohan
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫
পঠিত :
৬ মাস পর পাক অভিনেত্রীর পঁচাগলা মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। প্রায় ছয় মাস অজ্ঞাত থাকার পর ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর পচাগলা মরদেহ করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়রা সাত বছর ধরে একা ঐ ফ্ল্যাটে বসবাস করছিলেন। আশপাশের ফ্ল্যাট খালি থাকায় দীর্ঘ সময় তার অনুপস্থিতি কাউকে সন্দেহজনক মনে হয়নি। এমনকি বাথরুমের জানালা খোলা থাকায় মরদেহের দুর্গন্ধও বাইরে বের হয়ে গেছে, ফলে ভবনের ভেতর কেউ কিছু টের পায়নি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা জানান, হুমায়রা নিয়মিত করাচি ও লাহোরে যাতায়াত করতেন। ফলে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো লাহোরে অবস্থান করছেন। এজন্য এত দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও কেউ খোঁজ নেননি। একমাত্র একজন বন্ধু গত বছরের ৭ অক্টোবরের পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। এছাড়া বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী মৃত্যুর প্রায় তিন দিন পর তাকে ফোন দিলেও সাড়া মেলেনি।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, উদ্ধার হওয়া মৃতদেহটি ছিল ৮ থেকে ১০ মাসের পচনধরা। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে সময় লাগবে। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা, আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে চলছে বিস্তর তদন্ত।

ইতোমধ্যে সিন্ধু পুলিশ ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। নেতৃত্ব দিচ্ছেন এসপি ক্লিফটনের ইমরান জাগিরানি। প্রতিদিন তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসএসপি সাউথকে।

হুমায়রা আসগর ছিলেন মিডিয়া ও ফ্যাশন জগতে পরিচিত একটি মুখ। তার রহস্যময় মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।