দক্ষিণ পূর্ব

৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক

মনির ফয়সাল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে এক  প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এ ছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে কর্পোরেশনে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।