দক্ষিণ পূর্ব

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬
পঠিত :
৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগৃহীত

আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার এ বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত।”

 

সফরে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহারা পরিবারের জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন বাড়ি হস্তান্তর করবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী নিজ হাতে এসব বাড়ি ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন।

 

এছাড়া তিনি দুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন।

 

সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে যাবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আজ (সোমবার) প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে আমাকে ও সদস্য সচিবকে ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।”

 

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এখনও দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি জানানো হয়নি। চূড়ান্ত সূচি পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।”

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।