দক্ষিণ পূর্ব

ভোটের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান

মনির ফয়সাল
প্রকাশ : ২৭ জুন ২০২৫
পঠিত :
ভোটের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান
দক্ষিণপূর্ব ডেস্ক 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত ফটিকছড়ি উপজেলা কৃষকদল, ছাত্রদল, তরুনদলের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ জুন) তিনি নিজ গ্রাম উপজেলার নাজিরহাট পৌরসদরের পূর্ব ফরহাদাবাদ গ্রামে আসলে নেতৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় সরওয়ার আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নেতা-কর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভোটারদের মন জয় করতে হবে। সেই লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণকে বিশ্বাস করে। জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং নির্বাচনে জনগন সে প্রতিদান দিবেন ভোট প্রদান করে এমন আশা ব্যক্ত করেন তিনি। 

তিনি আরো বলেন, 'দেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। এটি একটি বড় প্রাপ্তি। এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতা-কর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণ-আচরণে হতে হবে আরও সতর্ক এবং সংযত।' 

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, আবু মেম্বার, মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু,  আবুল কালাম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা, নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন লিটন,  মাষ্টার নুরুল আলম, ইলিয়াস জসিম, মো. আজম, ডা. সাত্তার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রাসেদ, মো. কাদের, মো. মহসিন, মো. ইউসুফ, কাঞ্চননগর ইউনিয়ন কৃষকদলের  সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল, সেক্রেটারী সাহাব উদ্দিন, পাইন্দং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারী শাহিন উদ্দীন, আব্দুল্লাহপুর কৃষকদলের সভাপতি শামসু মেম্বার, সেক্রেটারী নুর মোহাম্মদ, জাফাতনগর কৃষকদলের সভাপতি তৌহিদুল আলম মেম্বার, সেক্রেটারী মো.সোলেমান, ধর্মপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সেক্রেটারী মান্নান চৌধুরী, রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা মোজাহার ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ, নজিবুল করিম, নানুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুরাদ, তরুন দল জেলার যুগ্ম আহ্বায়ক আলী জহির, সদস্য সোহরাব হোসেন সানবিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।