দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে শ্রমিক দলের আহ্বায়ককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মনির ফয়সাল
প্রকাশ : ১২ জুন ২০২৫
পঠিত :
হাটহাজারীতে শ্রমিক দলের আহ্বায়ককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
হাটহাজারী প্রতিনিধি

আধিপত্য বিস্তার করতে গিয়ে ছুরিকাঘাতে দুই যুবককে আহত করার ঘটনায় গণধোলাই দিয়ে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আব্দুল মান্নানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকাল বেলা স্থানীয়রা ধরে হাটহাজারী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে ওঠে মির্জাপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মান্নান ও  যুগ্ম আহবায়ক জাকির গ্রুপের লোকজন। তারা এলাকায় চাঁদাবাজি, জায়গা দখল, গাছ কাটা, পাহাড় দখল এমনকি মসজিদ কমিঠি নিয়েও মাথা ঘামানো শুরু করে। এলাকার মানুষ ওদের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে। এলাকায় প্রতিবাদ করায় গতকাল জাকির গ্রুপের লোকজন দুজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। এর প্রভাবে এলাকাবাসি একত্রিত হয়ে ওদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলে আব্দুল মান্নান পড়ে যায় জনরুষে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে শ্রমিক দলের ওই নেতাকে হাটহাজারী মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। 

হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, সমাজের সর্দার নির্ধারণ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর আহত হয়। তবে এই ঘটনায় থানায় মামলা দায়ের করার সময় আমরা কোন হস্তক্ষেপ করিনি। অপরাধী যেই হউক তার শাস্তি হওয়া দরকার।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, মির্জাপুর ইউনিয়নে দুই পক্ষের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে মান্নান নামে একজনকে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি।

এএস/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।