দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

মনির ফয়সাল
প্রকাশ : ১৭ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে ১৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।