দক্ষিণ পূর্ব

কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০৮:০৬ রাত
পঠিত : ৪
কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রশিদুল ইসলাম রিফাত বলেন, গত কালকের ঘটনাসহ আমরা বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছি, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম এ সম্পর্কে সেদিনই সতর্ক করেছিলাম, এ ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। কিন্তু আমরা পরে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। যেটি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

কমিটি বিলুপ্তের ঘোষণা দিয়ে রিফাত বলেন, উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত পরামর্শে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সে ব্যাপারে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। ওই সময়গুলোতে ছাত্র আন্দোলন অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই প্লাটফর্ম কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করবে না।

গত ২৫ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়। ভোটের মাধ্যমে নির্বাচিত এ কমিটিতে রশিদুল ইসলাম (রিফাত রশীদ) সভাপতি ও মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুঈনুল ইসলাম ও মুখপাত্র পদে সিনথিয়া জাহীন আয়েশা নির্বাচিত হন। ওইদিন রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।