দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু

মনির ফয়সাল
প্রকাশ : ২২ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু
নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। তবে করোনায় মারা যাওয়া দুইজনেই উপজেলার বাসিন্দা। 

রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  

করোনায় মৃতরা হলেন- পটিয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)। করোনা শনাক্ত হলেও  এরশাদ কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ইয়াসমিনের যক্ষাও ধরা পড়ে।  দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তারা মৃত্যুবরণ করেন।  

এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, ন্যাশনাল হাসপাতালে ১ জন, মেট্রোপিলটন হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি।করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।