দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

sathi
প্রকাশ : ১৭ জুন ২০২৫
পঠিত :
ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
ফটিকছড়ি প্রতিনিধি 

ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার দায়িত্বশীল সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলার পাইন্দংস্থ চামার দিঘী মোমেনা কনভেনশন হলে ফটিকছড়ির জামায়াতে ইসলামীর আমির সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি  মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম (সন্দ্বীপ) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য  চট্টগ্রাম ফটিকছড়ি (আসন) থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও  কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা  রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য আব্দুল কুদ্দুস, ভুজপুর থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। 

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট আলমগীর  মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন ফটিকছড়ির কৃতি সন্তান সূয়াবিল উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি বাংলাদেশ জর্জ কোর্ট ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও  ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মানবাধিকার নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাঈল গণি। 

সমাবেশে বক্তারা বলেন, “দেশের ক্রান্তিকালে আদর্শিক নেতৃত্ব ও সংগঠনের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দ্বীন, দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে এ দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে।”আগামিতে সংগঠনের প্রতিটি দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে,কোনোভাবে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ,উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের নেতৃবৃন্দ, উপজেলা পেশাজীবি ফোরামের  নেতৃবৃন্দ,ওলামা বিভাগ,মসজিদ মিশন সহ সংশ্লিষ্ট সকল বিভাগের নেতৃবৃন্দ,উপজেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। 

এএ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।