নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নগরের চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সরকারিভাবে চট্টগ্রামে গত সাতদিনে এ পর্যন্ত ১৮ জনের করোনা পাওয়া গেছে।
রোববার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের তিনটি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা পরীক্ষায় ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ২জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৯ জনের মধ্যে দুইজন উপজেলা এবং ৮ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, শনাক্তের হার তুলনামূলকভাবে কম থাকলেও জনসাধারণকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে তারা।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।