দক্ষিণ পূর্ব

মাইলস্টোন স্কুলে নিহত আহতদের জন্য ফটিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল

মনির ফয়সাল
প্রকাশ : ২২ জুলাই ২০২৫
পঠিত :
মাইলস্টোন স্কুলে নিহত আহতদের জন্য ফটিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল
দক্ষিণপূর্ব ডেস্ক

রাজধানীর উত্তারায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতেদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী'র সভাপতিত্বে জেলা যুবদলের সহ-সভাপতি মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন বদিউল আলম তালুকদার, নূর ইসলাম মেম্বার, তাহের সিদ্দিকী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মো. নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বজল, আবু আজম তালুকদার, নাজিম উদ্দিন বাচ্চু, মো. এনাম, মো. শাহরিয়ার, খালেদ মাহমুদ বাবুল, আবু কালাম, জামাল খান, আবুল কালাম চৌধুরী, আবুল বসর মেম্বার, আজম খান, হাছান চৌধুরী, বেলাল উদ্দিন কাউন্সিলর, রশিদ চৌধুরী, এমদাদুল হক, মো. দৌলত মিয়া, জাহেদ মেম্বার, জসিম উদ্দিন নান্নু, নাজিমুল হক লিটন, গাজী আমান উল্লাহ, হাছান বাবার, সহিদুল ইসলাম, হারুন, নজরুল, আবু সালেহ, মুস্তাফা, হেলাল, মোজাম্মেল, শাহা আলম তালুকদার, প্রিন্স ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল আপু, ইব্রাহিম, আবছার, এরশাদ, সোলায়মান, আনোয়ার, সিরিজ, ইমরান, জুলফিকার, ইসমাইল প্রমুখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।