নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার নামাজের পর দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার দোয়া করায় এক মাস পর চাকরিচ্যুত হয়েছেন মসজিদের খতিব।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওর্য়াডের মল্লিক ছোবহান হাজীর পাড়া লুধি ফকির রহঃ জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই মসজিদের খতিব মাওলানা আবুল হোছেনকে চাকরিচ্যুত করা হয়।
জানা যায়, ঈদুল আজহার নামাজের পর মুসল্লিদের নিয়ে মসজিদের খতিব দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করে দেওয়া জন্য আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন। এসময় উপস্থিত প্রায় সকল মুসল্লি উচ্চ স্বরে অমিনও বলেন। নামাজ শেষে খতিব মাওলানা আবুল হোছেন গরু জবাই করার জন্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিমুদ্দিল খোকন চৌধুরীর বাড়িতে গেলে তার বড় ভাই সাহাবুদ্দিন চৌধুরী অশ্লীল ও অশোভন ব্যবহার করেন। ঈদুল আজহার নামাজের পর চারটি জুমা চলে যাওয়ার পর শুক্রবার ( ৪ জুলাই) সলিমুদ্দিল খোকনের ভাই তৈয়মুর রেজা নামাজ শেষে খতিবকে নামাজ না পড়ানোর জন্য নিষেধ করেন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।