দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ জুন ২০২৫
পঠিত :
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী থানার হত্যা মামলার পলাতক আসামি মো. দেলোয়ার প্রকাশ বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

বুধবার (২৫ জুন) রাত পৌনে ৯টায় ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার প্রকাশ বাবুল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাজার এলাকার জহরুল হকের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, দেলোয়ার খুলশী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম, ঠিকানা ও মামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।