নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট ফ্লাইওভারের নাট, বল্টু ও লোহার অংশ খুলে নেওয়ার সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে ফ্লাইওভারের উপরের অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাট–বল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়। ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম এসে তাদের নিয়ে যায়।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।