দক্ষিণ পূর্ব

নাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

মনির ফয়সাল
প্রকাশ : ১ জুলাই ২০২৫
পঠিত :
নাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা
ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বিভিন্ন অভিযোগে ছয় ব্যক্তিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বাজারের বিভিন্ন অলি-গলি ও রাস্তাঘাট পরিদর্শন করা হয়। এ সময় রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়জন ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

জরিমানার অর্থ সঙ্গে সঙ্গেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, “রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। এসব দায়ে ছয় ব্যক্তিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এএ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।