দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ১৬ বছরেও সংস্কার হয়নি মুরাদ সড়ক

মনির ফয়সাল
প্রকাশ : ৮ জুলাই ২০২৫
পঠিত :
হাটহাজারীতে ১৬ বছরেও সংস্কার হয়নি মুরাদ সড়ক
মো. মহিউদ্দিন 
হাটহাজারী প্রতিনিধি

সড়ক নয় যেন ছোট ছোট কুয়া। পুরো দুই কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরা। ১৬ বছর ধরে সংস্কার হচ্ছে না চট্টগ্রামের হাটহাজারীতে মুরাদ সড়ক। উপজেলার চারিয়া নয়ারহাট বাজার সংলগ্ন পশ্চিমে আর্মি ফায়ারিং রেঞ্জ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অধিক অংশে এখন নাজুক অবস্থা। 

জানা যায়, ২০০৬-০৮ অর্থবছরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার হয় হাটহাজারী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে চারিয়া নয়াহাট বাজার সংলগ্ন পশ্চিম দিকে মুরাদ সড়কটি। এরপর আর কোন রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে সড়কটির কার্পেটিং উঠে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। লক্ষাধিক মানুষের যাতায়াতে শুকনো মৌসুমে ধুলো আর বর্ষার কাদায় এই পথের নিত্যসঙ্গী।

সরজমিনে দেখা যায়, পশ্চিম চারিয়া কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চারিয়া উচ্চ বিদ্যালয়, জামালুল উলুম কোরআন মাদ্রাসা, আর্মি ফায়ারিং রেঞ্জ, নাহার এগ্রো ফার্ম ও কয়েকটি ব্রিকফিল্ডসহ প্রায় দুই কিলোমিটার এই সড়কে অসংখ্য মানুষের যাতায়াত। পুরো সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। সড়কের কার্পেটিং উঠে বৃষ্টির পানি জমে থাকায় খানাখন্দে আটকে পড়ছে যানজট। কিছু কিছু স্থানে ইটের খোয়া ফেলে জোড়াতালি দেওয়া হলেও যান চলাচলে তা উপযোগী নয়। জরুরী প্রয়োজনে অসুস্থ রোগী ও প্রসূতি পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা।

অটোরিকশার চালক বাদশা মিয়া বলেন, সড়কটিতে গাড়ি চলাচল ও মানুষের যাতায়াতে অনুপযোগী। খানাখন্দে পড়ে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা উপার্জন করছি তার বড় একটি অংশ গাড়ি মেরামতে ব্যয় করতে হচ্ছে। 

চারিয়ার বাসিন্দা ও হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কামরুদ্দীন নাহিদ বলেন, চারিয়া বাসি এই রাস্তা নিয়ে কষ্ট পাচ্ছে দীর্ঘ ১৬ বছর ধরে। কত জনপ্রতিনিধি ও প্রশাসন আসলো আর গেলো। কেউ ফিরে তাকাইনি। চারিয়াবাসীর কষ্ট সইতে না পেরে কিছুদিন পূর্বে রাস্তা উন্নয়নে কিছু কাজ করেছিলাম। ইনশাআল্লাহ সামনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের হাত ধরে চারিয়াবাসি উন্নয়নের ছোঁয়া পাবে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।