দক্ষিণ পূর্ব

চলতি বছর চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু

মনির ফয়সাল
প্রকাশ : ১৬ জুন ২০২৫
পঠিত :
চলতি বছর চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয় মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে নগরের সাতজন এবং উপজেলার তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে তিনজন, মা ও শিশু জেনারেল হাসপাতালে একজন, পার্কভিউ হাসপাতালে চারজন এবং এপিক হেলথ কেয়ারে দুজনের করোনা শনাক্ত হয়।

এ বছর চট্টগ্রামে ১০ জনসহ মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।