রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলার রাইখালী-চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে ফেরিঘাট এলাকায় আনুমানিক ১০ থেকে ১১ বছরের মেয়েটিকে ভাসতে দেখলে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি থানা হেফাজতে নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল বলেন, কর্ণফুলী নদীতে ভেসে আসা একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। লাশটি থানা হেফাজতে আছেন। এবং লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে। মেয়েটির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। এবং লাশটির আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
এএম/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।