দক্ষিণ পূর্ব

উন্নত জাতি গড়তে কোমলমতি শিশুদের সুশিক্ষার বিকল্প নেই : ফারুক ই আজম

মনির ফয়সাল
প্রকাশ : ৩১ মে ২০২৫
পঠিত :
উন্নত জাতি গড়তে কোমলমতি শিশুদের সুশিক্ষার বিকল্প নেই : ফারুক ই আজম
ফটিকছড়ি প্রতিনিধি 

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, উন্নত জাতি গড়তে কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার বিকল্প নেই।ভবিষ্যতে দেশের উন্নয়নে এবং জাতির ক্রান্তিলগ্নে তারাই ভূমিকা রাখবে। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি, অভিভাবকদেরকেও বিশেষ ভূমিকা রাখতে হবে।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মুজিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মো. সেলিম রেজা, পরিচালনা পরিষদের সদস্য তারেক মইনুল ইসলাম চৌধুরী।

মাওলানা রফিক উদ্দীন চৌধুরী ও এমরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. এমরান হোসেন, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর, ছাত্রনেতা রহমত উল্লাহ চৌধুরী প্রমূখ।
 
এএ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।