দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মনির ফয়সাল
প্রকাশ : ১১ জুন ২০২৫
পঠিত :
কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চরপাথর ঘাটা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আনন্দগণ পরিবেশে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ জুন) সকাল ১০ টার দিকে পশ্চিম চরপাথর ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গাণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন সভাপতি মো. মুছা মেম্বারের সভাপতিত্বে এবং বায়তুল মাল সম্পাদক হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং আমাদের কাজ হলো তার আদেশ পালন করা। ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজে বাঁধা দেয়া। 

তিনি আরো বলেন, আপনি নিজে ভালো কাজ করলে চলবেনা আপনার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদেরও ভালো কাজ করার জন্য বলতে হবে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, ইউনিয়ন সহ-সভাপতি মাষ্টার আলী আহমদ, যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদ, ইঞ্জিনিয়ার মো. করিম, রমজান আলী রমু, দেলোয়ার হোসেন, মাহবুব আলম, মো. ফরিদ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মনছুর আহমদ, নাছির আহমদ ও হাকিম আলীসহ প্রমূখ।
এএস/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।