দক্ষিণ পূর্ব

মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মনির ফয়সাল
প্রকাশ : ১২ জুন ২০২৫
পঠিত :
মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের আলিকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় তাহের মল্লিকের জমি সংলগ্ন মাতামুহুরী নদীর বালুরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আলিকদম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি পর্যটক হতে পারেন। কারণ গত দুইদিনে মাতামুহুরি নদীর উজানে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না, শুধুমাত্র দুই পায়ে অ্যাংলেট পাওয়া গেছে।

আলিকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসাইন বলেন, মরদেহটি শনাক্ত করার জন্য বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এইকে/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।