দক্ষিণ পূর্ব

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত

মনির ফয়সাল
প্রকাশ : ২০ মে ২০২৫
পঠিত :
অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।