দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পরিচালকের মৃত্যু

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ মে ২০২৫
পঠিত :
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পরিচালকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা নুরুজ্জালাল (৪০) নামে এক মাদ্রাসা পরিচালকের মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ মে) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।  স্থানীয় সূত্র ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, নিহত মাওলানা নুরুজ্জালাল উত্তর ধৰ্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসার পরিচালক। তিনি কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসা পরিচালককে মৃত ঘোষণা করেন।

এমএইচএম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।