ফটিকছড়ি সংবাদদাতা
মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য পরিষদ।
শনিবার (১০ মে) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাস স্টেশনে জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করা হয়।
চট্টগ্রামের জুলাই আন্দোলনের সম্মুখ সারীর নেতা সাইরান কাদের চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই ঐক্য পরিষদের নেতা এরশাদ উল্লাহ, ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল হাসান তানজিম, গণঅধিকার পরিষদ নেতা হাসান তারেক, সাবেক শিবির নেতা শাকিল আদনান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তর জেলার সংগঠক আকিব হাসান মাহি, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি মিজান জামী, জামায়াত নেতা নাঈম উদ্দিন, আব্দুল মালেক মানিক, শ্রমিক নেতা মাওলানা শামসুল ইসলাম, সাবেক শিবির নেতা রাশেদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের উপজেলা সদস্য সচিব ইমন, ছাত্র অধিকার পরিষদ নেতা সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কামরুল ইসলাম, কাউছার আলম মারুফ প্রমুখ।
এএ/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।