দক্ষিণ পূর্ব

আনোয়ারার বারশতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মনির ফয়সাল
প্রকাশ : ২৫ জুন ২০২৫
পঠিত :
আনোয়ারার বারশতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের জন্মবার্ষিকী ও বিশ্ব বৃক্ষরোপণ দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা আওতাধীন বারশত ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্ব থাকা নূর শাহেদ খাঁন রিপন বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন। 

নুর শাহেদ খাঁন রিপন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি। আনোয়ারা ও কর্ণফুলীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রায় সবকটি কলেজ ও ইউনিয়নে বৃক্ষরোপণ করা হচ্ছে। লায়ন হেলাল উদ্দিন চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এসময় উপস্থিত ছিলেন দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা বেগম, সুখী শর্মা। আরো উপস্থিত ছিলেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেজাম, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা এমদাদ, মোকাররম, আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদল নেতা সায়মন, মাহিম, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আরাফাত,  বারশত ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ, রিজভী, জিসান, মারুফ, রিহাত, ইমন, মিকু, সামির প্রমূখ। ছাত্রনেতারা বনজ, ফলজ ও ওষুধি চারা রোপণ করে। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।