দক্ষিণ পূর্ব

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

মনির ফয়সাল
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫
পঠিত :
মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

মীরসরাইয়ে রাস্তা পারাপারের সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। 

স্থানীয় লোকজন ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, নিহত শাহীন বেগমের স্বামী মীরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইট ভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন আক্তার সপরিবারে বসবাস করেন এখানে। মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
‎কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, সকালে বড় দারোগাহাট মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত নারীর লাশ তার স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।