দক্ষিণ পূর্ব

ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

Masud forhan
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫
পঠিত :
ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
নিজস্ব প্রতিবেদক 

বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।