দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো অংকুর বৃত্তি পরীক্ষা

মনির ফয়সাল
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫
পঠিত :
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো অংকুর বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরের চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রায় ৫ হাজার এরও বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।  চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কাট্টলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এবং গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ নুরুন্নবী এবং সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।

প্রধান উপদেষ্টা ইব্রাহীম হোসেন রনি বলেন, “১৯৮৫ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত চট্টগ্রামের অন্যতম সাড়া জাগানো শিক্ষাবান্ধব উদ্যোগ ‘অংকুর বৃত্তি প্রকল্প’ শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতি বছর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে থাকে। আমরা অংকুর বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সুনামের সঙ্গে এই বৃত্তি প্রকল্প পরিচালিত হয়ে আসছে। এবারের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে।”

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।