দক্ষিণ পূর্ব

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, আজ ভারতের সঙ্গে মুখোমুখি টাইগাররা

Masud forhan
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, আজ ভারতের সঙ্গে মুখোমুখি টাইগাররা
নিজস্ব প্রতিবেদক 

শ্রীলংকাকে হারানোর পর তিনদিন বিশ্রাম পেলেও বাংলাদেশের সামনে এখন টানা দুদিন দুটো বড় ম্যাচের চাপ। দুবাইয়ের প্রচণ্ড গরমে ২৪ ঘণ্টার মধ্যে এই খেলাগুলো মোকাবিলা করা হবে টাইগারদের জন্য কঠিন হবে। এশিয়া কাপের সুপার ফোরের সূচি নিয়েও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মধ্যে বিরক্তি দেখা গেছে।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ দল। বরং আজ রাত সাড়ে ৮টায় ভারতের বিরুদ্ধে জয় অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে হাইপ থাকা উচিত, আমাদের আত্মবিশ্বাসও আছে। ভারতকে হারানো সম্ভব। তবে ম্যাচের ফল নির্ভর করবে তাদের খেলা ও সুযোগ কাজে লাগানোর ওপর।’

ফিল সিমন্স আরও বলেন, ‘ভারত বড় দল হলেও প্রতিটি দলেরই তাদের হারানোর সুযোগ আছে। আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দেওয়া এবং ভারতের ভুলের সুযোগ কাজে লাগানোর। ম্যাচের নিয়ন্ত্রণ আমরা পাইলে জয় আমাদের হাতের মুঠোয়।’

আজকের ম্যাচে বাংলাদেশের জন্য ছোট ছোট সুযোগগুলো কাজে লাগানো এবং মোমেন্টাম ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টাইগারদের দারুণ এক লড়াই দেখতে পাবো আজ।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।