দক্ষিণ পূর্ব

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ ম্রো নারীর মৃত্যু

Masud forhan
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫
পঠিত :
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ ম্রো নারীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুইজনসহ তিন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

স্থানীয়রা জানায়, বৃষ্টির সময় পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। ওখানের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলও বাকি দুই জনের লাশ ঘটনাস্থলেই পরে আছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হতো। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। 

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ম্রো নারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।