দক্ষিণ পূর্ব

নতুন চক্রেও বাংলাদেশের পুরাতন চিত্র, ব্যাটিংয়ে নেমে বিপাকে

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০৬:৪৩ সকাল
পঠিত : ১২
নতুন চক্রেও বাংলাদেশের পুরাতন চিত্র, ব্যাটিংয়ে নেমে বিপাকে
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেমেই বিপাকে বাংলাদেশ। এ যেন নতুন চক্রে সেই পুরনো চিত্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ। চলতি বছর এটি বাংলাদেশের ৩য় টেস্ট। তবু কিছুটা নতুনত্বের ঘ্রাণ লেগেই ছিল টেস্টে। কিন্তু সেটা ওই আবহ পর্যন্তই। টসে জিতে বাংলাদেশের ব্যাটিংটা হলো না যুতসই। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন প্রতিনিধি এনামুল বিজয়, সাদমান ইসলাম এবং মুমিনুল হক। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের ১ম দিনের প্রথম সেশনের ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯০ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।এরমধ্যে শান্ত করেছেন ২৫ রান আর মুশফিক করেছেন ২০ রান।

ইনিংসের প্রথম ওভারেই ছিল একটা বাউন্ডারি। শুরুর বেশ কয়েক ওভার পর্যন্ত সেটাই প্রাপ্তি বলা চলে। এরপর শুরুতেই আউত হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। এরপরের জুটি ছিল মুমিনুল হক এবং সাদমান ইসলামের। সেখানে বাংলাদেশ পেয়েছে ৩৪ রান। 

দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। আরও একবার স্লিপে ক্যাচ। এর ঠিক ৮ বল পর মুমিনুলও ফেলেন স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে। এবারেও উইকেট শিকারী অভিষিক্ত থারিন্দু। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে প্রথম বলেই আবার পেলেন উইকেটের দেখা।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।