দক্ষিণ পূর্ব

বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করা হবে: সরওয়ার আলমগীর

Masud forhan
প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫
পঠিত :
বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করা হবে: সরওয়ার আলমগীর
ফটিকছড়ি প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমীকদের জীবন মান উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, খাস জমিতে চা শ্রমিকদের বাসস্থানের বিষয়ে কাজ করা হবে । 

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ফটিকছড়িতে শিল্প জোন ও ফটিকছড়ির গ্যাস ফটিকছড়িতে পাবার লক্ষে দাবী জানিয়ে আসছি, সরকার গঠন করলে এসব কাজ করা হবে। তিনি মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির ১৮টি চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

চট্টগ্রাম ভ্যালি সভাপতি নিরঞ্জম নাম এর সভাপতিত্বে ও মো. জাবেদ হোসেন'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভ্যালী সম্পাদক যতন কর্মকার, বিএনপি নেতা আবুল হোসেন আবু মেম্বার, রামগড় চা বাগানের মদন রাজগর, নেপচুন চা বাহানের মৃধুল কর্মকার, রাঙ্গাপানি চা বাগানের অনীল তাতি, বারমাসিয়া চা বাগানের অপূ কুর্মী, আন্ধারমানিক চা বাগানের রবি চন্দ্র দে, হালদা ভ্যালী চা বাগানের হরিদাশ, ফেনুয়া চা বাগানের বিপ্লব দে, রাম গড় চা বাগানের বিপ্বল মুন্ডা এবং অন্যানো বাগানের পঞ্চায়েত সভাপতি -সম্পাদকসহ নেতৃবৃন্দ। এরপর সঞ্জয় ত্রিপুরা মেম্বারের নেতৃত্বে উপজেলা আদিবাসী ফোরাম ও উত্তর জেলা আদিবাসী নেতৃবৃন্দেরা প্রার্থী সরওয়ার আলমগীরের সাথে মতবিনিময় করেন। 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।