দক্ষিণ পূর্ব

মীর হেলালের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে চবি ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ

Masud forhan
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫
পঠিত :
মীর হেলালের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে চবি ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক 

শহীদ প্রেসিডেন্ট জিয়ার উর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের জন্মদিন ১২ আগস্ট, মঙ্গলবার। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত ভাসমান পড়ালেখা করা শিশুদের মধ্যে খাতা কলম স্কেল পেন্সিলসহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পরিচালিত ভাসমান স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ চবি ছাত্রদলের বিভিন্ন হল ফ্যাকাল্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ওদের সুবিধাবঞ্চিত বলা হচ্ছে অথচ এই সুবিধাবঞ্চিত হওয়ার দায় এই রাষ্ট্রের। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও এই রাষ্ট্র সবার জন্য নিশ্চিত করতে পারেনি। অথচ রাষ্ট্র পরিচর্যা নিলে ওরাই হয়ে উঠতো আমাদের সম্পদ। ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন, তাই আমরা চেষ্টা করছি ওদের মূল আলোয় নিয়ে আসার জন্য। আর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিনে স্লোগান কেক কাটা থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার এটা নতুন প্রয়াস।

উল্লেখ্য, এর আগে আসর নামাজ পরবর্তী আরফাত রহমান কোকোর মাগফেরাত করে এবং মীর হেলালসহ দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ আয়োজন করে চবি ছাত্রদল।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।