দক্ষিণ পূর্ব

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

মনির ফয়সাল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫
পঠিত :
চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. শওকত (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শওকত গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী এবং তিনি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় দগ্ধ শওকত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের সপ্তম তলার ছাদে এসির কম্প্রেসর মেরামতের সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসির বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে। এর নিচতলায় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রসূতি বিভাগ। বিস্ফোরণে সেই ওয়ার্ডের ছাদে লাগানো ডেকোরেটিভ বোর্ডসহ আরও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দের কারণে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।