দক্ষিণ পূর্ব

ওয়ার্লেসে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন চসিক মেয়র

Masud forhan
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
ওয়ার্লেসে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন চসিক মেয়র
নিউজ ডেস্ক 

নগরীর ওয়ার্লেস কলোনী ঝাউতলা জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের পানি সংকট নিরসন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সিটি কর্পোরেশন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, বরং প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোতেও কাজ করছে। তিনি বলেন, এই নলকূপ স্থাপনের ফলে ওয়ার্লেস কলোনী জামে মসজিদ এলাকার বাসিন্দারা পানির সমস্যা থেকে মুক্তি পাবেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নগরবাসীর নিরবচ্ছিন্নভাবে পানির সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।

মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মাওলানা আলাউদ্দীন ছাবেরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।